২৭ জুলাই সমাবেশ ১২–দলীয় জোটেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৭ জুলাই সমাবেশের ঘোষণা দিয়েছে ১২-দলীয় জোটও। সেদিন বেলা ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে তারা সমাবেশ করবে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ১২-দলীয় জোট। বিজ্ঞপ্তিতে তারা বলেছে, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নিরপেক্ষ সরকার, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশ হবে।

এলডিপিরও সমাবেশের ঘোষণা

যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুলাই সমাবেশের ঘোষণা দিয়েছে এলডিপিও। ওই দিন বেলা দুইটায় রাজধানীর এফডিসিসংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।

আজ বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে এলডিপি।