পুলিশের মামলায় মিরপুরে বিএনপির ৯ নেতা–কর্মী গ্রেপ্তার

মিরপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্র বলছে, শাহ আলী থানার সাবেক সভাপতি পাপ্পু, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান, যুবদল নেতা কামালসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ৯ জন পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি।

বিএনপি বলেছে, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির নেতা–কর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।