রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

রাকসু ভবন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সমালোচনার মুখে নতুন তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পূর্বে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিনে ভোটের তারিখ নির্ধারণ করায় বিতর্ক সৃষ্টি হয়। নির্বাচন কমিশন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।