‘রাষ্ট্রপতিকে যেন বক্তব্যের সুযোগ দেওয়া না হয়’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বাংলাদেশ আজ দুটি ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। যাঁরা সংসদে ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি আছেন, তাঁরা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তাঁর অভিশংসনের জন্য দাবি তোলেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।