রাষ্ট্রপতির ভাষণে সংসদে উত্তপ্ত ওয়াকআউট

বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানানছবি: বিটিভির সৌজন্যে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদল প্রায় পাঁচ মিনিট বিক্ষোভ করে ওয়াকআউট করে। এনসিপির নাহিদ ইসলাম 'কিলার ইন দা পার্লামেন্ট!' বলে প্রতিবাদ জানান, শফিকুর রহমান রাষ্ট্রপতিকে 'ফ্যাসিবাদের দোসর' আখ্যা দেন। বিরোধী সদস্যরা 'গেট আউট' এবং 'ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান' স্লোগান দেন। রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে গেলেও বিরোধী দল আর অধিবেশনে ফেরেনি।