রাষ্ট্রপতির পদ, অস্থির ৫ দশক

বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে তিনজন জীবিত আছেন। মো. আবদুল হামিদ, মো. সাহাবুদ্দিন, হাফিজ উদ্দিন আহমদ (বাঁ থেকে)

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মাত্র চারজন রাষ্ট্রপতি নির্ধারিত মেয়াদ শেষ করেছেন, যাঁরা সবাই ১৯৯১ সালের পর দায়িত্বে আসেন এবং তাঁদের নির্বাহী ক্ষমতা ছিল সীমিত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনো রাষ্ট্রপতিই অবশ্য মেয়াদ শেষ করতে পারেননি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর গত শুক্রবার দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।