সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আজ রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছেলে মাহবুব শফিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।