শেখ হাসিনা নির্বাসনে: দল টিকবে?

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে আল–জাজিরার করা প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৪ সালের গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান হলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়। ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে নির্বাসিত হন এবং ১৪ শতাধিক হত্যাকাণ্ডের অভিযোগে অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ড হয়। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সমর্থকরা দ্বিধাবিভক্ত; অনেকে নৌকা প্রতীক না থাকায় ভোটদানে অনাগ্রহী, আবার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ভয়ে কেউ কেউ ভোট দিতে চান। একসময়কার প্রভাবশালী দলটি এখন প্রায় অদৃশ্য।