শিবিরের সাবেক সভাপতির পোস্ট ঘিরে বিতর্ক

হবিগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের একটি ফেসবুক পোস্ট পাল্টাপাল্টি বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কের মধ্যে জাহিদুল তাঁর পোস্টটি সরিয়ে নিয়েছেন। তবে তাতেও বিতর্ক থামেনি।