শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্ত
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মুক্তি পান। গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার ভোরে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। জেল সুপার কাওয়ালিন নাহার তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।