শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর, ফেব্রুয়ারিতে নির্বাচন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই। 'জুলাই সনদ' ঐকমত্য কমিশনের সনদের অংশ এবং এটি রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি আরও বলেন, সরকার উৎসবমুখর নির্বাচন করতে বদ্ধপরিকর। ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী অধ্যায় এই জুলাই সনদ। সংস্কারের যে কথা মুখে বলা হচ্ছিল, তা এখন বাস্তবে রূপ নেবে। সনদ ও নির্বাচন বিচ্ছিন্ন নয়। ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উৎসবমুখর হবে।