শুল্কমুক্ত গাড়ি–সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের বৈঠক করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৈঠকে এই সিদ্ধান্ত হয়।