সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম

মাহফুজ আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়া হয়নি। সোমবার বিকেলে মাহফুজ আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি জামায়াত-সমমান দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় জাতীয় নাগরিক পার্টির যোগদানের পর জুলাই গণ-অভ্যুত্থানের তরুণ নেতা মাহফুজ আলম জানান, তিনি এই এনসিপির অংশ নন।