সংসদ সদস্যদের জন্য গাড়ি চাইলেন হাসনাত

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে

সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন স্মরণ করিয়ে দেন যে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। তখন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ছোটদের ‘না’ বলতে হয় না।