সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে বিতর্ক

এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। আজ রোববার জাতীয় সংসদে

জাতীয় সংসদে বাজেট আলোচনায় এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ তুললে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক হয়। হান্নান মাসউদ বলেন, প্রধানমন্ত্রী ঋণখেলাপিদের উৎসাহিত করছেন। এ সময় সরকারি দল হইচই করে। বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাসউদের বক্তব্য এক্সপাঞ্জের দাবি করেন। তবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সমালোচনার অধিকারের কথা বলেন।