সংস্কার বিতর্কে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
পরিপূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে সরকার আংশিক সংস্কার করতে চাইছে—এমন অভিযোগে বৃহস্পতিবার জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিচার বিভাগ, দুদক, মানবাধিকার ও গুম কমিশন-সংক্রান্ত ২০টি মৌলিক সংস্কার-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ার বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, খণ্ডিত প্রক্রিয়ার অংশ না হয়ে তারা পূর্ণ সংস্কার চায়।