স্পিকার বললেন, রাষ্ট্রপতি কী করবেন জানা নেই

ব্যাংকক থেকে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুরেছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় দেশে ফিরেছেন বলে জানান তিনি।রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি।’ আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এ কথা বলেন।