সরকার 'সবার আগে যুক্তরাষ্ট্র' নীতিতে চলছে

বিএনপি সরকারের আড়াই মাসের কাজের মূল্যায়ন তুলে ধরে আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত আলোচনা সভায় আনু মুহাম্মদসহ আলোচকেরা

অধ্যাপক আনু মুহাম্মদ দাবি করেছেন, বিএনপি 'সবার আগে বাংলাদেশ' স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে। অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান সরকারের বোয়িং উড়োজাহাজ কেনা, এলএনজি আমদানির চুক্তি এবং অন্যান্য বাণিজ্য চুক্তিকে তিনি 'জাতীয় স্বার্থবিরোধী অবিশ্বাস্য চুক্তি' আখ্যা দেন। ফুলবাড়ী চুক্তির লঙ্ঘন করে কয়লা উত্তোলনের চিন্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় উদ্বেগ জানিয়ে আনু মুহাম্মদ অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র ও জুলাই হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেন।