বিএনপির নেতা আবদুস সালাম জামিনে মুক্তি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ
ছবি: সংগৃহীত।

১২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। বুধবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে আবদুস সালাম আজাদকে পুলিশ আটক করে। পরে তাঁকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার দিন আবদুস সালাম পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ছিলেন। সেখানে পুলিশের লাঠিপেটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। ওই সময় আবদুস সালাম আজাদকে বেধড়ক পেটানো হয়।

এর মধ্যে আবদুস সালাম জামিন পেলেও তাঁকে কারাফটকে পুরোনো একটি মামলায় আবার আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ। সে মামলায় জামিন পেয়ে বুধবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।