তারেক-শফিকুর সাক্ষাৎ সংসদে, ২০ মিনিট বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েছবি: বিএনপির সৌজন্যে

সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, যিনি জামায়াতে ইসলামীর আমির। শফিকুর রহমানের আগ্রহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০ মিনিটের এই বৈঠক হয়। স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা শেষে এই সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এটিকে ‘স্বাভাবিক সৌজন্য’ বললেও, রাজনৈতিক প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।