বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন
ছবি: সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গোয়েন লুইসের পর এবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন।

আজ বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে রুদ্ধদ্বার এই বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সব বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলেননি।

আগের দিন মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গোয়েন লুইস বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কোনো পক্ষই সাংবাদিকদের কিছু বলেনি।

আরও পড়ুন