তৃণমূল নিয়ে আওয়ামী লীগের নতুন কৌশল

জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এখন তা পরিত্যক্ত অবস্থায় রয়েছেফাইল ছবি: প্রথম আলো

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। ভারত থেকে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে ভার্চ্যুয়ালি তৃণমূলকে সক্রিয় করছেন। কেন্দ্রীয় নেতৃত্ব অপরিবর্তিত রেখে দলটি সাংগঠনিক সংস্কারের বদলে তৃণমূল পুনর্গঠন, ঝটিকা মিছিল ও অনলাইন প্রচারে জোর দিচ্ছে। ১৭ জেলায় নতুন কমিটি হয়েছে; নেতা নির্বাচনে সক্রিয়তা, আর্থিক সক্ষমতা ও স্থানীয় প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি তাদের অস্তিত্ব রক্ষার কৌশল, তবে আত্মসমালোচনা নেই।