ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দু-এক দিন আগে বসতে পারে। সংবিধান অনুযায়ী, নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে (১৪ মার্চের মধ্যে) অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, অধ্যাদেশ উপস্থাপন ও শোকপ্রস্তাব থাকবে। ইতিমধ্যে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হয়েছেন এবং শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।