২৭ জুলাই ঢাকায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দফার যুগপৎ আন্দোলনের অংশ পরবর্তী কর্মসূচি ঘোষণা সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। ঢাকা, ২২ জুলাই
ছবি: প্রথম আলো

এক দফার যুগপৎ আন্দোলনের অংশ পরবর্তী কর্মসূচি ঘোষণা সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ

সরকার পতনের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় ২৭ জুলাই বেলা তিনটায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। তবে এখনো সমাবেশের স্থান নির্ধারিত হয়নি। দ্রুতই স্থান জানানো হবে বলেও জানিয়েছে তারা।

আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সেখানে বলা হয়, ‘আশা করি শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনো প্রকার উসকানি বা বাধা দেবে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, বিরোধীদের সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম  আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

বিএনপিসহ সরকারবিরোধী অন্যান্য দলের মতো ১২ জুলাই যুগপৎ ধারায় এক দফা ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারের ৩১ দফা প্রস্তাব জাতির সামনে পেশ করে গণতন্ত্র মঞ্চ। এক দফার প্রথম কর্মসূচি হিসেবে ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল।

আরও পড়ুন