বাটেক্সপোর রজতজয়ন্তী অনুষ্ঠানে রেওয়াজ ভেঙে বিরোধী নেতাকে অতিথি করা হয়নি: অভিযোগ পরওয়ারের
বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ঐতিহ্যবাহী আয়োজন ‘বাটেক্সপো’-এর রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে রেওয়াজ ভেঙে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি করা হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেছেন, বিজিএমইএর উদ্যোগে বাটেক্সপো মেলা হয়। দীর্ঘকালের ঐতিহ্য অনুযায়ী এই মেলার উদ্বোধনে দেশের প্রধানমন্ত্রী, আর সমাপনীতে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকেন। এবারই সেটার ব্যতিক্রম হয়েছে। জামায়াতের পক্ষ থেকে এই নজিরবিহীন ব্যতিক্রমের ব্যাপারে বিজিএমইএর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সাক্ষাৎ ও বৈঠক শেষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে বাটেক্সপোর আয়োজন বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ ধরনের দৃষ্টিভঙ্গি রাখাটা খানিকটা রাজনৈতিক এবং সংকীর্ণ দলীয়করণের দৃষ্টিতেই কিন্তু দেশবাসী দেখবে। অর্থনীতির কোনো গুরুত্বপূর্ণ খাতকে রাজনীতিকরণ বা দলীয়করণের মধ্যে কনফাইন করে ফেললে একটা ভুল বার্তা যাবে ব্যবসায়িক সেক্টরে।’
কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে যেন বিরোধীদলীয় নেতাকে সমাপনীতে প্রধান অতিথি রাখে, সে আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিরোধীদলীয় নেতা এখানে প্রধান অতিথি হওয়ার জন্য একবারও বলেননি। কিন্তু তাঁরা মনে করেন, দেশের বিরোধীদলীয় রাজনীতি এবং গণতান্ত্রিক সংস্কৃতির যে চর্চা এর আগে ছিল, রাজনীতিতে হাজার মতপার্থক্য থাকলেও সুদীর্ঘকাল যে ঐতিহ্য চালু আছে, সেটি এই সরকার ভঙ্গ করতে পারে না।
ব্রিফিংয়ে বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, টেক্সটাইল খাত দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ খাত। এখানে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে। এ খাতের মাধ্যমে পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি পূরণ হয় এবং এই শিল্পকে তাঁরা কাঁচামাল দেওয়ার মাধ্যমে সহযোগিতা করেন।
বর্তমানে এই খাতে নানা সংকট দেখা দিয়েছে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘অনেক সমস্যার সম্মুখীন আমরা আছি। এবং এই সমস্যাগুলো আমরা সরকারের, আপনাদের গণমাধ্যম তথা সরকারের সঙ্গে সরাসরি এনগেজমেন্টের মাধ্যমে ওনাদের (সরকারকে) জানিয়েছি। এবং সরকার আমাদের বিভিন্ন সময় সুযোগ দিয়ে আমাদের বিভিন্ন সমস্যা খুবই ধৈর্যসহকারে শুনেছেন এবং এগুলো আশ্বস্ত করেছেন। এবং বারবার প্রধানমন্ত্রী নিজে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের কথা শুনেছেন এবং অনেক সমস্যা ইতিমধ্যেই সমাধান করেছেন। কিছু কিছু সমস্যা নিয়ে আমরা এখনো কাজ করছি।’
কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন—সাংবাদিকেরা জানতে চাইলে বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ইনসেনটিভের সমস্যা, গ্যাস-বিদ্যুতের সমস্যা, এলডিসির গ্র্যাজুয়েশনের যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো নিয়ে সমস্যা, বিভিন্ন ট্যাক্স বাড়িয়েছে, সেগুলো নিয়ে সমস্যা। সেগুলো সরকারকে আমরা নিয়মিতই বলছি এবং সরকারও সেগুলো অনেকখানি অলরেডি অ্যাড্রেস করেছে এবং বাকিগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা চলছে, সেগুলো আমরা বিরোধীদলীয় নেতাকেও অবহিত করেছি।’
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাটেক্সপোর আসন্ন রজতজয়ন্তীতে রাজনৈতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দেয় জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, বাংলাদেশের পোশাক ও টেক্সটাইলশিল্পের ঐতিহ্যবাহী আয়োজন ‘বাটেক্সপো’ কেবল একটি বাণিজ্য প্রদর্শনী নয়; এটি বিশ্ববাজারে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি বাটেক্সপোর আয়োজকদের দীর্ঘদিনের ঐতিহ্য ও রাজনৈতিক ভারসাম্যের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।