তারেক রহমান কোন কেন্দ্রে ভোট দেবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ফলে এখন ভোটারদের ভোট দেওয়ার পালা। এই প্রেক্ষাপটে আলোচনার মূল বিষয় আলোচিত প্রার্থীরা কে কোথায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।
তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।
ভোটের প্রচারের সময় তারেক রহমান বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।