নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স।
সংস্থাটির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়ান একজন নাগরিকও নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন করেছেন।
এর আগে ইসি জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেছে।