বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার র্যাব-২ এর পাঠানো এক বার্তায় এ খবর জানানো হয়েছে।
রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।