ইসলামী আন্দোলনের ফয়জুল করীমকে হারিয়ে বিএনপির মজিবর রহমান নির্বাচিত

বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারছবি: সংগৃহীত

বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মজিবর রহমান ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট।

এই আসনে ভোট পড়েছে ২ লাখ ৫৭ হাজার ৫১৯টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭ হাজার ৭০৬ ভোট। বৈধ ভোট ছিল ২ লাখ ৯৮ হাজার ১৩টি।