মির্জা ফখরুল ইসলাম দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রথম আলো ফাইল ছবি

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাঁরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে তাঁরা উত্তরার বাসায় যান।

৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। তাঁর স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হসপিটালে চিকিৎসা নেন। সপ্তাহখানেক পর তাঁরা দেশে ফিরলেন।