সরকারের উদ্দেশ্য কু-শিক্ষা দিয়ে দেশকে ধ্বংস করে ফেলা: মঈন খান
সরকারের উদ্দেশ্যে কি কু-শিক্ষা দিয়ে দেশকে ধ্বংস করে ফেলা? এমন প্রশ্ন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। মঈন খান বলেন, বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয় তালিকায় আমাদের একটি বিশ্ববিদ্যালয়ও নেই। অথচ উন্নত দেশগুলোর ক্ষেত্রে, শুধু আমেরিকারই দেখা যাবে ১০০ টির মধ্যে তাদেরই অর্ধেক দেশ। তাহলে সরকারের উদ্দেশ্যে কি, কু শিক্ষা দিয়ে দেশকে ধ্বংস করে ফেলা? বাংলাদেশকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা? এ থেকে মুক্তি পাওয়ার উপায় একটি মুক্তচিন্তা ও সৎ চিন্তা।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, শিক্ষা ব্যবস্থা হচ্ছে আদি জীবন যাপন থেকে বর্তমান পরিবর্তন। আর যদি এখন কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে মানুষকে আদি সমাজে নিয়ে যায় তাহলে আমরা কি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছি। শুধু কোন দল নয়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সবাইকে প্রতিবাদ করতে হবে।
মঈন খান বলেন, প্রতিটি দেশে নিজস্ব সক্রিয়তা থাকবে। তার পরিবর্তে কোন কিছু কখনো দেশের জন্য ভালো হতে পারে না। এই সরকার যে শিক্ষা ব্যবস্থা চলছে, তা নিয়ে তার নিজের মন্ত্রীরাই প্রশ্ন তুলছে। শিক্ষা ব্যবস্থা এখন শিশুর মনকে শৃংখলে আবদ্ধ করে ফেলছে। এটি কোন সভ্য দেশের হতে পারে।
সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, শিক্ষানীতিতে দেশের ইতিহাস ঐতিহ্য সবকিছু নিয়ে হবে। হঠাৎ করে বই পাল্টাতে পারে না। শিক্ষার মূল জায়গায় আমাদের ধরতে হবে। এখান থেকে বের হলে চলবে না। এই সরকারের আমলে করা শিক্ষা কমিশনের পরিকল্পনাও বাস্তাবায়ন হয়নি। কথায় কথায় দেশ সিঙ্গাপুর হয়ে যায়। কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা হবে, তা উচ্চারণ করতে পারেনি সরকার। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য জিপিএ ৫, শতভাগ পাশ দেখানো হচ্ছে। কিন্তু তারা বিশ্ববিদ্যালয় চান্স পায় না। স্বাধীনতার ৫১ বিছর পরেও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে।
নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহ আল আজসামের সভাপতিত্বে প্রবন্ধ আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান।