নববর্ষে ঢাকায় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
পয়লা বৈশাখ শুক্রবার সকাল সাতটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে এ শোভাযাত্রা বের করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এ শোভাযাত্রায় অংশ নেবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করছে। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকালে শোভাযাত্রার আগে বাহাদুর শাহ পার্কের সামনে আলোচনা সভা হবে।

তাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।