যুবদলের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মোনায়েমকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ও পদবি জানানো হয়। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে রেজাউল করিম পলকে।

আংশিক এই কমিটিতে আরও আছেন বিল্লাল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), কামরুজ্জামান জুয়েল (সাংগঠনিক সম্পাদক) ও নুরুল ইসলাম (দপ্তর সম্পাদক)।

যুবদলের পুরো কমিটি পরে ঘোষণা করা হবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত রোববার গণমাধ্যমে পাঠানো রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিএনপির ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগরের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।