বিএনপি নেতা মঈন খানের বাসায় ইফতারে কয়েকটি দেশের কূটনীতিকেরা

গুলশানে বিএনপি নেতা আবদুল মঈন খানের বাসায় আয়োজিত ইফতারে অংশ নেন জার্মানি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতসহ কয়েকজন বিদেশি কূটনীতিকছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় রোববার আয়োজিত ইফতারে যোগ দিয়েছেন কয়েকটি দেশের কূটনীতিকেরা। জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি ইফতারে অংশ নেন বলে বিএনপির মিডিয়া উইংয়ের এক বার্তায় জানানো হয়েছে।

এ ছাড়া চীনের উপরাষ্ট্রদূত ইয়ান হুয়ালং এবং চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব গু ঝিকিন ইফতারে অংশ নেন। বার্তায় বলা হয়েছে, জার্মান ও সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন মঈন খান।