অচিরেই খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ষড়যন্ত্র ও নৈরাজ্য পরিহার করে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। তাঁরা বলেছেন, এভাবে নৈরাজ্য করলে অচিরেই দেশের মানুষ খালেদা জিয়ার গ্রেপ্তারের দাবি তুলবে।
রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে গতকাল বুধবার বিকেলে ১৪ দলের সমাবেশে নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেন, খালেদা জিয়ার দিন শেষ হয়ে গেছে। কিছুদিন পরে আর তাঁকে খুঁজে পাওয়া যাবে না। ২০১৯ সালের আগে এ দেশে নির্বাচন হবে না।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দেশে যে সন্ত্রাস ও অরাজকতা চলছে, তাতে খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য অচিরেই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলবে। খালেদা জিয়ার ষড়যন্ত্র শেখ হাসিনার রাজনীতির কাছে আবারও পরাজিত হবে। তিনি বলেন, দেশের কোথাও অবরোধ-হরতাল পালিত হচ্ছে না। কোথাও হরতালের চিহ্নও নেই। হরতাল ডেকে খালেদা জিয়া গুলশানে শুয়ে আছেন। আর তাঁর নেতা-কর্মীরা গর্তের মধ্যে চলে গেছেন। তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলন করছেন সন্ত্রাসীদের নিয়ে। তাঁর আন্দোলনে জনগণ নেই।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘একজন মিথ্যাবাদী মহিলা মানুষ মারা শুরু করছে।