অটল থাকলে বীর হবেন প্রধান বিচারপতি: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এস কে সিনহাকে মানসিকভাবে দুর্বল করার জন্য সরকার তাঁর বিরুদ্ধে নানা ধরনের অনুসন্ধান করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই চাপের মুখেও অটল থাকতে পারলে প্রধান বিচারপতি ইতিহাসে বীর হিসেবে বিবেচিত হবেন।

গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুগদা থানা তাঁতি দল ওই দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রধান বিচারপতির উদ্দেশে রিজভী বলেন, ‘আপনাকে তারা পরাজিত করার চেষ্টা করছে। আপনি এই চাপের মুখেও অটল থাকলে পরে ইতিহাসে আপনি বীর হবেন। কোনোক্রমেই যখন আপনাকে ন্যূনতম টলাতে পারবে না, আপনি হবেন এ দেশে বীরদের আরেকজন বীর।’

রিজভী দাবি করেন, প্রধান বিচারপতিকে বিদেশে চলে যাওয়ার হুমকি দিয়ে আওয়ামী লীগ তাঁর বাড়িঘর, জায়গাজমি দখল করতে চায়। সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল করা আওয়ামী লীগের কাজ।