অনশন, অবস্থান ও মানববন্ধন করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ও বুধবার অনশন করবে দলটি।

আজ শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই রায়ের প্রতিবাদে গতকাল শুক্রবার ও আজ সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের জেল দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে রাখা হয়েছে।