অনিয়ম ও সহিংসতার নিন্দা ওয়ার্কার্স পার্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও সহিংসতায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল বুধবার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে জোর করে কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী এজেন্টদের বের করে সিল মারার উৎসব করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন কেন্দ্র দখলদার ও সন্ত্রাসীদের পক্ষে ভূমিকা পালন করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছ থেকেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। বিবৃতিতে এসব ইউনিয়নে পুনর্নির্বাচন দাবি করা হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সরকারি দলের ছক ও নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবৃতিতে এ কথা বলেন। বিজ্ঞপ্তি।