অনুমতি চেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ নভেম্বরের পরিবর্তে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। এদিন সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি। এর আগে ২৭ অক্টোবর বিএনপি ৭ নভেম্বর ওই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল। গতকাল বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম প্রথম আলোকে জানান, ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে গতকাল বিএনপির পক্ষ থেকে ডিএমপির কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।