অনেক হানাহানি হয়েছে, এখন ঐক্যবদ্ধ হতে চাই: আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, ‘আমরা আর এ দেশে বিভক্তি দেখতে চাই না। অনেক হানাহানি হয়েছে, এখন আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুক্তিযুদ্ধে যেভাবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা চাই জাতি আবারও সেভাবে ঐক্যবদ্ধ হোক।’
আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ আশা করেন, সামনে এমন একদিন আসবে, যেদিন বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা একই সঙ্গে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।