অন্য দেশের সঙ্গে চুক্তিতে প্রশ্ন নেই কেন: কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনসহ অন্য দেশের সঙ্গে চুক্তিতে বিএনপির কোনো প্রশ্ন নেই কেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন। ভারত সফর নিয়ে গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা সংবাদ সম্মেলনের জবাব দিতে এই সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি খালেদা জিয়াকে প্রশ্ন করতে চাই, একমাত্র ভারতের সঙ্গে সমঝোতা স্মারক হলেই প্রশ্ন উঠবে কেন?