অন্যেরটা শোনেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সব সময় নিজে বক্তৃতা দিয়ে চলে যান। অন্যের বক্তৃতা শোনেন না। গতকাল মঙ্গলবার সংসদে এই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের আগে প্রস্তাবিত বাজেট সম্পর্কে আলোচনা করতে গিয়ে মোহাম্মদ নাসিম মেডিটেশনের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি করেন। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমাদের তোফায়েল আহমেদ একসঙ্গে বসে যোগাসন করেন। সেই যোগাসনের ওপর কর প্রস্তাব করা হয়েছে। এটা যৌক্তিক না। অর্থমন্ত্রীকে বুঝতে হবে, নরেন্দ্র মোদি যোগাসন করেন। তোফায়েল সাহেব গেঞ্জি পরে যোগাসন করেন।’ পরে বাজেটের ওপর আলোচনার একপর্যায়ে তোফায়েল আহমেদ বিএনপির নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের দিকে ঘুরে তাকান। দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী নেই। তখন তোফায়েল আহমেদ বলেন, তিনি নিজে বক্তৃতা দিয়ে চলে যান। অন্যের বক্তৃতা শোনেন না।