প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্র ইউনিয়ন চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৩তম দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ‘কণ্ঠরোধ-শিক্ষাবাণিজ্য-সাম্প্রদায়িক আস্ফালন, রুধি রাজপথে, গড়ি চেতনার আন্দোলন’ স্লোগানে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শেখর দস্তিদার।
অপরাজনীতি পরিহার করে, প্রগতিশীল ছাত্ররাজনীতির চর্চা বেগবান করতে ছাত্র ইউনিয়নকে শক্তিশালী সংগঠনে পরিণত করার আহ্বান জানান শেখর দস্তিদার। তিনি বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি ছাত্র ইউনিয়নকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।
বিকেলে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মো. তৌহিদুল ইসলামকে সভাপতি ও মো. রায়হানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।