অবরোধ অব্যাহত রাখতে জামায়াতের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চলমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু সরকার তা সম্পূর্ণ অগ্রাহ্য করে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে সারা দেশে নৈরাজ্য ও তাণ্ডব সৃষ্টি করছে।