অবশেষে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার পেছানোর পর কাল শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালের ১৫ জানুয়ারি উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি রাফিকুল ইসলাম জানান, নতুন সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের উপস্থিত থাকার কথা রয়েছে।