অবাঞ্ছিত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কুষ্টিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গত বুধবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফকে উকিল নোটিশ পাঠানোর প্রতিবাদে এ সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে শুরু হয়ে মিছিলটি থানা ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান লাবুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সহসভাপতি মোফাজ্জেল হক প্রমুখ।