অভিযানের নামে নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমনের নামে পুলিশের চলমান অভিযানে দলের নেতা-কর্মী ও নিরীহ লোকজনদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে সারা দেশের মানুষ গ্রেপ্তার-আতঙ্কে ভুগছে। এর মাধ্যমে ঈদ-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে শাহাদাত হোসেন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ‘পুলিশের এই সাঁড়াশি অভিযান প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যেখানে সাহসী পুলিশ কর্মকর্তার পরিবার নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’