প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, উন্নয়নের নামে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অনেকে দেশকে দুর্বল করতে চায়। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কারও হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না।
শুক্রবার বাংলা বর্ষবরণের এক অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণের ওই অনুষ্ঠানের আয়োজন করে।