অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের গভীরে গিয়ে সূত্র নির্ণয় করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। এর নেতিবাচক প্রভাব বহির্বিশ্বেও পড়েছে। তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের গভীরে গিয়ে এর সূত্র নির্ণয় করতে হবে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এসব কথা বলেন।
রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, তথ্য কমিশনার অধ্যাপক খুরশিদা সাঈদ, রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মোল্যা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামানসহ তিনজন তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।