প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা ও জনজীবনে দুর্ভোগ সৃষ্টির জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দায়ী করেছে গণফোরাম। গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্বন্ধে অর্থমন্ত্রীর অশোভন উক্তি, তাঁদের বেতনে বৈষম্য এবং বেসরকারি শিক্ষাব্যবস্থার ওপর অযৌক্তিক ভ্যাট আরোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ অস্থিরতা ও জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে শিক্ষাঙ্গনে অবিলম্বে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন গণফোরামের দুই নেতা।